একাধিকবার সেরা তিনে থেকেও ব্যালন ডি’অর পাননি যারা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
একাধিকবার সেরা তিনে থেকেও ব্যালন ডি’অর পাননি যারা
জাভি হার্নান্দেজ

ব্যালন ডি’অর পুরস্কার ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অন্যতম বড় স্বীকৃতি। অনেক কিংবদন্তি পেয়েছেন এই পুরস্কার। আবার দারুণ পারফরম্যান্সের পরও কয়েকজনকে সন্তুষ্ট থাকতে হয়েছে দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে।

ব্যালন ডি’অরের মঞ্চে সবচেয়ে বেশিবার উঠেও পুরস্কার জিততে পারেননি এমন খেলোয়াড়দের তালিকায় আছেন স্পেনের জাভি হার্নান্দেজ ও জার্মানির বের্ন্ড শুস্টার। দুজনই তিনবার করে সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু একবারও তাদের জেতা হয়নি পুরস্কারটি।

জাভি ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার তৃতীয় হয়েছিলেন। সেই তিনবারই ব্যালন ডি’অর জিতেছিলেন জাভির ক্লাব (বার্সেলোনা) সতীর্থ লিওনেল মেসি।

শুস্টার দ্বিতীয় হয়েছিলেন ১৯৮০ সালে, এরপর ১৯৮১ ও ১৯৮৫ সালে হয়েছিলেন তৃতীয়।

এই তালিকায় আরও উল্লেখযোগ্য নাম পাওলো মালদিনি, থিয়েরি অঁরি, আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার ও আঁতোয়ান গ্রিজমান।

বাংলাদেশ সময় আজ সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অর পুরস্কার। এবার ব্যালন ডি’অর কার হাতে উঠবে সেটি দেখার।

/টিই/