অধিনায়কত্ব হারালেও শুরুর একাদশে আছেন জামাল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
অধিনায়কত্ব হারালেও শুরুর একাদশে আছেন জামাল
জামাল ভূঁইয়া। ফাইল ছবি

জাতীয় ফুটবল দলে দীর্ঘদিন নিয়মিত অধিনায়ক ছিলেন জামাল ভূঁইয়া। তবে অধিনায়ক থাকলেও অনেক ম্যাচেই শুরুর একাদশে থাকতেন না অভিজ্ঞ এই ফুটবলার। এমনকি অনেক ম্যাচে মাঠেই নামা হতো না। নেতৃত্ব হারানোর পর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রথম মাঠে নামবেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে আছেন জামাল।

গোলরক্ষক পজিশনে মেহেদী হাসান শ্রাবণের ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অধিনায়ক তপু বর্মণের সঙ্গে ডিফেন্সে থাকছেন জিদান ইউসুফ। সাদ উদ্দিনের ওপর কোচ ভরসা রেখেছেন কোচ। জায়ান আহমেদও আছেন ডিফেন্স লাইনে।

বিশ্বনাথ ঘোষকে ফরোয়ার্ড পজিশনে অনুশীলন করিয়েছেন গত কয়েক দিন। এই ম্যাচে তার পজিশন নিয়ে কৌতুহল রয়েছে। যদিও খেলোয়াড় তালিকায় ডিফেন্ডার হিসেবেই আছেন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, তারিক কাজী, সামিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

/টিই/