শিরোনাম

‘এলিফ্যান্টদের’ বিশ্বকাপ দল ঘোষণা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘এলিফ্যান্টদের’ বিশ্বকাপ দল ঘোষণা
আইভরি কোস্ট ফুটবল দল। ফাইল ছবি

২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিনটি বিশ্বকাপে খেলা আইভরি কোস্ট গত দুটি আসরে দর্শক ছিল। তবে ২০২৬ বিশ্বকাপে ফিরেছে এলিফ্যান্টরা। আইভরি কোস্ট ফুটবল দলেন নিকনেম এলিফ্যান্ট।

দল ঘোষণা করে আইভরি কোস্টের প্রধান কোচ এমার্সে ফায়ে বলেন, ‘আমরা শুধু সংখ্যা পূরণ বা বেড়ানোর জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি না। আইভরিয়ান জনগণ যে প্রত্যাশা করে এবং স্বপ্ন দেখে সেগুলো পূরণ করতে যাচ্ছি। ১২ বছর পর আমরা প্রতিযোগিতায় (বিশ্বকাপে) ফিরছি এবং এই ফেরাটা হবে দেখার মতো।’

এবার বিশ্বকাপে আইভরি কোস্ট খেলবে ‘ই’ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ জার্মানি, কুরাসাও ও ইকুয়েডর।

আইভরি কোস্টের বিশ্বকাপ দল

গোলকিপার: ইয়াহিয়া ফোফানা, মোহামেদ কোনে, আলবান লাফন্ট।

ডিফেন্ডার: ইমানুয়েল আগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিংগো।

মিডফিল্ডার: সেকো ফোফানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মাইকেল সেরি।

ফরোয়ার্ড: সাইমন অ্যাডিঙ্গরা, অ্যাঞ্জ-ইয়োয়ান বনি, আমাদ দিয়ালো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গুয়েসঁ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।

/টিই/