উয়েফার বয়কটে অনিশ্চয়তায় ফিফার যেসব আসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার প্রতিবাদে ফিফার টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এটি যদি কার্যকর থাকে ফলে ফিফার বেশ কয়েকটি টুর্নামেন্টে ইউরোপের ৫৫ সদস্য দেশের কোনো দলকে দেখা যাবে না।
ফিফার প্রস্তাব এখনো সদস্যদেশগুলোর অনুমোদন সাপেক্ষ। উয়েফার এমন প্রভাব সবার আগে পড়তে পারে আগামী ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। ইউরোপ থেকে খেলার কথা রয়েছে ছয়টি দলের স্বাগতিক পোল্যান্ড, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও পর্তুগালের।
সূচিতে আছে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফও। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের ম্যাচ আছে। এরপর রয়েছে মরক্কোয় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। টুর্নামেন্টের চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করা হয়নি।
ছেলেদের ফুটবলে ইউরোপীয় দলগুলোর সামনে পরবর্তী টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। আগামী নভেম্বরে কাতারে আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা। এরই মধ্যে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, মন্টেনেগ্রো, রোমানিয়া ও সার্বিয়ার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
বিরোধ দীর্ঘায়িত হলে, প্রভাব হবে আরও ব্যাপক। সে ক্ষেত্রে ঝুঁকির মুখে পড়তে পারে ফিফার অনুমোদিত বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট। এর মধ্যে রয়েছে ব্রাজিলে ২০২৭ নারী বিশ্বকাপ, ২০৩০ বিশ্বকাপ ফুটবল এবং আজারবাইজান ও উজবেকিস্তানে ২০২৭ অনূর্ধ্ব-২০ পুরুষ বিশ্বকাপ।
এ ছাড়া ফিফার অধীন অনুষ্ঠিত ফুটসাল ও বিচ সকারের বিভিন্ন প্রতিযোগিতাও এ সিদ্ধান্তের প্রভাবে পড়তে পারে। এমনকি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপও এর বাইরে থাকবে না।

‘ফুটবল ঈশ্বর’ মেসির জন্যই মায়ামিতে কাসেমিরো