‘ফুটবল ঈশ্বর’ মেসির জন্যই মায়ামিতে কাসেমিরো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে সতীর্থ লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। মেসিকে আখ্যা দিয়েছেন ‘ফুটবলের ঈশ্বর’ হিসেবে। নতুন ক্লাবে পরিচিতি পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার আবার বললেন, অন্য অনেক ক্লাবের প্রস্তাব থাকলেও মেসির টানেই তিনি মায়ামিতে এসেছেন।
প্রথমেই কাসেমিরো বলেন, ‘অবশ্যই আমি এখানে এসেছি তার (মেসির) জন্য, তাকে এবং ইন্টার মায়ামিকে সাহায্য করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, জিততে সাহায্য করতে চাই, তাকে (মেসি) আরও মহান করে তুলতে চাই। তিনি ফুটবল দেবতাদের একজন, বরং বলা যায় তিনিই ফুটবলের ঈশ্বর।’
ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েছেন কাসেমিরো। জয়ে ইন্টার মায়ামির হয়ে অভিষেকও হয়ে গেছে।
স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোতে বহুবার প্রতিপক্ষ হিসেবে লড়েছেন কাসেমিরো ও মেসি। এবার প্রথমবারের মতো একই দলে খেলতে মুখিয়ে আছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
কাসেমিরো বলেন, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা করতে পারিনি। সব সময় সতীর্থদের সাহায্য লাগতো। আর এখানে তার সঙ্গে মাত্র দুটি অনুশীলন সেশন করার পরই বুঝে গেছি, তাকে থামানো এখনো অসম্ভব।’

শিরোপাহীন মৌসুমেও আয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ