স্পেন ম্যাচের আগে উরুগুয়ে দলে আর্জেন্টাইন কোচের বিরুদ্ধে বিদ্রোহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

হারলেই গ্রুপ পর্ব থেকে বাদ। ম্যাচের প্রতিপক্ষও কঠিন– স্পেন। গ্রুপ পর্বে নিজেদের বাঁচামরার এমন একটি ম্যাচের আগে উরুগুয়ে দলে জ্বলে উঠেছে বিদ্রোহের আগুন। বাংলাদেশ সময় আগামীকাল (২৭ জুন) সকাল ৬টায় মেক্সিকোর গুয়াদালাহারায় স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে উরুগুয়ে। এই ম্যাচের আগে দলের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে বিদ্রোহই ঘোষণা করেছেন উরুগুয়ের সিনিয়র খেলোয়াড়রা। উরুগুয়ের সংবাদমাধ্যম ‘এস্পেক্তাদর দেপোর্তেস’– এর খবর অনুযায়ী, বিয়েলসার তীব্র অনুশীলন নীতির কারণে উরুগুয়ের সিনিয়র খেলোয়াড়রা বিরক্ত। তাদের দাবি, অতিরিক্ত পরিশ্রমের কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছেন। এ ছাড়া সিনিয়র ওই খেলোয়াড়রা কোচকে স্পেনের বিপক্ষে আরও রক্ষণাত্মক কৌশল নেওয়ার পরামর্শ দেন। অর্থাৎ নিচে নেমে রক্ষণ করে সুযোগ পেলে দ্রুত পাল্টা আক্রমণে যাওয়ার পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এর জবাবে বিয়েলসা পুরো দলকে নিয়ে একটি বৈঠক করেন এবং দীর্ঘ সময় ধরে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়ে অবশ্য এখন পর্যন্ত বিয়েলসা বা উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
উরুগুয়ে তাদের আগের ম্যাচে তুলনামূলক দুর্বল দল কেপ ভার্দের সঙ্গে হতাশাজনক পারফরম্যান্স করে ২-২ গোলে ড্র করে। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গেও ড্র করে করেছিল তারা (১-১)। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। তৃতীয় স্থানে থাকা কেপ ভার্দের পয়েন্ট ২ ম্যাচে ২।

বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভোগান্তিতে উরুগুয়ে