১ ম্যাচেই ২৪ লাল কার্ড!

১ ম্যাচেই ২৪ লাল কার্ড!
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড! এ ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪ লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড়রা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি কঠিন সিদ্ধান্ত নেন।
ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন পান এ শাস্তি।