৪৩০০ লিটার ডিজেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুত রাখা ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত সম্পূর্ণ ডিজেল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।