মঙ্গলবার থেকে সকালেও বসবে সংসদ অধিবেশন

মঙ্গলবার থেকে সকালেও বসবে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিবেদক

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন আগামীকাল মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে প্রতিদিন দুই বেলায় অনুষ্ঠিত হবে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, ১৩৩টি বিল পাসের কাজ দ্রুত শেষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতিদিন দুই সেশনে অধিবেশন পরিচালিত হবে।
সূচি অনুযায়ী, প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় অধিবেশন বসবে বিকেল সাড়ে ৩টায়।
এ ছাড়া, বিল পাসের কাজ এগিয়ে নিতে আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করা হয়েছে। প্রয়োজন হলে শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানান চিফ হুইপ।