শিরোনাম

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে যা জানালো বিসিবি

নিজস্ব প্রতিবেদক
ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে যা জানালো বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড লোগো। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় সমস্যা। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কথা জানিয়ে সরে যায় বাংলাদেশ দল। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সেই অস্থিরতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে বিসিবি। গণমাধ্যমে বিষয়টি আসার পর এবার এ বিষয়ে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস কথা বলেছেন।

নাফীস বলেন, ‘দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির পার্ট। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিলো, এই সিরিজটা এ বছর রি-শিডিউল হয়েছে। যেকোনো বোর্ডের সাথেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়।’

এদিকে মিরপুরে চলছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ নিয়ে নাফীস বলেন, ‘এখন পর্যন্ত খেলোয়াড়রা অনেক কষ্ট করছে এবং ভালো প্রাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত চালিয়ে যেতে পারবো। একটু গরম, কিন্তু খেলোয়াড়রা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’

বাংলাদেশের পরবর্তী সিরিজ ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিপক্ষে। ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ এপ্রিল থেকে।

/টিই/