এবার প্রথম পেনাল্টি গোল এমবলোর

এবার প্রথম পেনাল্টি গোল এমবলোর
সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবার বিশ্বকাপের প্রথম পেনাল্টি গোলটি এলো কাতার-সুইজারল্যান্ড ম্যাচে। বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচে কাতারের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলছে সুইজারল্যান্ড।
ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা তাকে ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
সুইস খেলোয়াড় অফসাইডে ছিলেন কিনা, তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলে ভিএআর পরীক্ষা। পরে পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবলো। প্রথমার্ধে এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে গেছে সুইজারল্যান্ড।
এই গোলের পর এক পরিসংখ্যান সুইস সমর্থকদের আশাবাদী করে তুলতে পারে। ১৯৬৬ সালের ১৫ জুলাই স্পেনের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর থেকে বিশ্বকাপে প্রথমে গোল করে হারেনি সুইজারল্যান্ড।
২০২২ কাতার বিশ্বকাপে মোট ২৩টি পেনাল্টি হয়েছিল। যার মধ্যে ১৬টিতে গোল হয়েছিল। ৪টি গোলকিপার ঠেকিয়েছিল আর মিস হয়েছিল ৩টি। গেল আসরে ছিল ৩২ দল, এবার সংখ্যাটা ৪৮। ম্যাচ সংখ্যাও বেড়ে ৬৪ থেকে হয়েছে ১৯৪টি। এবারের আসরে শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত সময়ে এবং নকআউটে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ালে সব মিলিয়ে কতটি পেনাল্টি হয় সেটি সময়ই বলে দেবে।

ব্রাজিল দলে ১৯৮৬’র সেই ঘটনার পুনরাবৃত্তি
সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের জয় ১০০ ভাগ!