হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে ২ পরিবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আর কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। মরক্কো ম্যাচের পরই একাদশে পরিবর্তনের আভাস মিলছিল।
মরক্কোর বিপক্ষে বাজে পারফরম্যান্স করা ইবানেজ ও থিয়াগো আজ (শনিবার) একাদশে নেই। তাদের জায়গায় যথাক্রমে দানিলো এবং ম্যাথিউস কুনহাকে নিয়ে একাদশ সাজানো হয়েছে।
আগের ম্যাচে ক্যাসেমিরো ও লুকাস পাকেতার পারফরম্যান্সও ব্যাপক সমালোচিত হয়েছিল। তবে হাইতির বিপক্ষে অভিজ্ঞ দুই তারকাকে রেখেছেন আনচেলত্তি।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল-হাইতির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

এবার ব্রাজিলের হেক্সা নিশ্চিত