এবার ব্রাজিলের হেক্সা নিশ্চিত

এবার ব্রাজিলের হেক্সা নিশ্চিত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকেই দলটি আছে হেক্সা মিশনে। সেলেসাওদের হেক্সা মিশন (ষষ্ঠ বিশ্বকাপ জয়) যেন এক অনন্ত প্রতীক্ষার নাম। তবে চলতি বিশ্বকাপে ব্রাজিল হেক্সা পূর্ণ করবে তা নিশ্চিত।
এবারের সমীকরণটি বেশ অদ্ভুত। ব্রাজিল ফুটবল দল এবার যদি বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা পাবে বহুল আকাঙ্ক্ষিত ‘ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা’।
কিন্তু সেটি না হলেও পূর্ণ হবে হেক্সা। যদি কোনো কারণে এবারও সেলেসাওরা ট্রফি ছুঁতে ব্যর্থ হয়, তবে পূর্ণ হবে এক অনাকাঙ্ক্ষিত হেক্সা। ২০০২ সালের পর ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২-টানা পাঁচ আসরে ট্রফিহীন ফিরতে হয়েছে লাতিন আমেরিকার দেশটিকে। এবারও ব্যর্থ হলে টানা ছয় আসর (হেক্সা) শিরোপা জিততে না পারার রেকর্ডের বৃত্তে বন্দি হবে ব্রাজিল।
ট্রফি জিতলে সেটি হবে দলগত সফলতার ‘হেক্সা’, আর না জিতলে সেটি হবে টানা ব্যর্থতার ‘হেক্সা’।
বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে আছে কার্লো আনচেলত্তির দল।

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র