সিটিকে কোয়ার্টার ফাইনালে তুললেন আর্জেন্টাইন গোলরক্ষক

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিকে কোয়ার্টার ফাইনালে তুললেন আর্জেন্টাইন গোলরক্ষক
আর্জেন্টাইন গোলরক্ষক হেরোনিমো রুলি

কারাবাও কাপে শেষ ষোলোয় ব্রাইটনকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়। সিটির এই জয়ে নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক হেরোনিমো রুলি। দ্বিতীয়ার্ধে নিশ্চিত একটি গোল বাঁচান। আর্জেন্টাইন এ গোলরক্ষক টাইব্রেকারের সময় শট ফিরিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন।

নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা বিশ্রাম পাওয়ায় সিটির পোস্টে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন রুলি। পেনাল্টি শুটআউটে ব্রাইটনের শেষ দুটি শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান। সিটির জয়ের পর মারেসকার কাছে জানতে চাওয়া হয়। সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া দোন্নারুম্মার ওপর মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে রুলি চাপ তৈরি করলেন কি না?

মারেসকার উত্তর, ‘না, আমার দৃষ্টিভঙ্গি থেকে একদমই না। রুলি জানে তার ভূমিকা কী। আগামী শনিবার দোন্নারুম্মার সঙ্গে ১০ জনই মাঠে নামবে।’ সেদিন প্রিমিয়ার লিগে এই ব্রাইটনেরই মুখোমুখি হবে ম্যানসিটি।

২০১৬-১৭ মৌসুম সিটিতে কাটিয়ে মূল একাদশে সুযোগ পাননি রুলি। গত আগস্টে মার্শেই থেকে ফেরেন ম্যানচেস্টারের ক্লাবটিতে। রুলিকে দোন্নারুম্মার ব্যাকআপ গোলকিপার হিসেবে আনা হলেও অন্য একটি কারণ ছিল। পেনাল্টি ঠেকানোয় বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি আছে ৩৪ বছর বয়সী এ গোলরক্ষকের। এ কারণেই হয়তো মৌসুমের শুরু থেকে পেনাল্টি অনুশীলন না করেও বেঁচে গেল সিটি।

/টিই/