এই হার আমরা ভুলে যাবো না: জামাল ভূঁইয়া

এই হার আমরা ভুলে যাবো না: জামাল ভূঁইয়া
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে শেষ দুটি ম্যাচে খেলেছেন। টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট শূন্য। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে জামাল ভূঁইয়ার দল।
বড় হারে কোনও অজুহাত দিতে চান না জামাল। বাংলাদেশের অধিনায়কের কণ্ঠে এবার দায় স্বীকারের সুর। জানিয়েছেন, এই হার তারা ভুলে যাবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জামাল লিখেছেন, ‘কোনও অজুহাত নেই। আমাদের ফলাফল মেনে নিতে হবে, ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং মাঠে যা ঘটেছে, তার দায়িত্ব নিতে হবে। আমি জানি, শুধু ক্ষমা চাইলেই এই ফলাফল বা আপনাদের হতাশা মুছে ফেলা সম্ভব নয়।’

সমর্থকদের হতাশার বিষয়টি উপলব্ধি করছেন বাংলাদেশ অধিনায়ক। পরবর্তী সময়ে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার প্রত্যয় জানিয়েছেন।
৩৬ বছর বয়সী মিডফিল্ডার আরও লিখেছেন, ‘এই হার আমরা ভুলে যাবো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পরাজয় থেকে শিক্ষা নেবো, আরও কঠোর পরিশ্রম করবো এবং আপনাদের গর্বিত করতে লড়াই চালিয়ে যাবো।’

‘ধানখেতে’ জয়ে শুরু মোহামেডানের