শিরোনাম

ফ্রান্স ফুটবলে জিদান উম্মাদনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্স ফুটবলে জিদান উম্মাদনা
ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ জিনেদিন জিদান

২০ বছর আগে বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। এবার জিনেদিন জিদান কোচ হিসেবে মুখোমুখি হচ্ছেন সেই আজ্জুরিদের। ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ফ্রান্স-ইতালির ম্যাচ নিয়ে তাই সমর্থকদের মধ্যে রয়েছে বাড়তি উন্মাদনা। এক দিনেই শেষ হয়ে গেছে ম্যাচের ৮০ হাজার টিকিট!

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগের প্রথম ম্যাচে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে জিদানের দল, ম্যাচটি হবে বেলজিয়ামে।

নিজ দেশে জিদানের মিশন শুরু ইতালির বিপক্ষে। প্যারিসের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ফ্রান্স-ইতালি ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। বাজারে ছাড়ার একদিনের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট।

এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। ফরাসি সংবাদমাধ্যম বলছে, সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির অল্প কয়েকটি টিকিট ছাড়া সব বিক্রি হয়ে গেছে!

/টিই/