শিরোনাম

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পারেদেস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পারেদেস
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির সেই ঘটনা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল পরবর্তী আচরণের জন্য ৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তবে ফিফার এই শাস্তি থেকে রেহাই পেতে পারেন ৩২ বছর বয়সী ফুটবলার।

১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন বেশ কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়, তাদের মধ্যে সবচেয়ে সহিংস ছিলেন পারেদেস।

টিভি ফুটেজে দেখা যায়, বোকা জুনিয়র্স তারকা স্পেনের এরিক গার্সিয়াকে লাথি দিচ্ছেন এবং গলা চেপে ধরেছেন। গাভিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালাও এই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ভিনচিচ। পরে জানানো হয়, এই মিডফিল্ডারের বিরুদ্ধে কোনো শৃঙ্খলামূলক শাস্তির পদক্ষেপ তারা নেয়নি।

বর্তমানে ফিফা ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার আচরণবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী এই সহিংসতায় জড়িত প্রত্যেককে অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ করা হবে। অর্থাৎ দোষী সাব্যস্ত হলে তিনটি অভিযোগ মাথায় নিয়ে পারেদেস পেতে পারেন ৯ ম্যাচের নিষেধাজ্ঞা।

তবে ফাইনালের পর নিজের করা মন্তব্যের ওপর ভিত্তি করে ফিফার এই নিষেধাজ্ঞা এড়াতে পারেন পারেদেস।

/টিই/