বিমানের ভেতর থেকে ককরোচ নেতা অভিজিৎ আটক

বিমানের ভেতর থেকে ককরোচ নেতা অভিজিৎ আটক
সিজেডএন ডেস্ক

দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক অভিজিৎ দীপকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। এ সময় বিমানে ঢুকে পুলিশ সদস্যরা তাকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো ঘটনা ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে।
ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশ বিমানে প্রবেশ করে তাকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছে।এসময় সিজেপি সদস্যরা পুলিশকে প্রশ্ন করেন, তাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করা হলো না কেন। নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আমরা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।
এদিকে, এক বিবৃতিতে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করার ঘটনাকে ‘স্বৈরাচারী কায়দায় আটক’ বলে নিন্দা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি পুলিশের এই পূর্বপরিকল্পিত বাধাদানের উদ্দেশ্য হলো আজকের শান্তিপূর্ণ বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই নেতৃত্বকে অকার্যকর করে দেয়া। চলাচলের স্বাধীনতার এই স্পষ্ট লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে সিজেপি এবং দীপকে, দাস ও রাঙ্কাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে।
এর আগে, এদিন সকালে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিংকে তাদের বাসা থেকে আটক করা হয়। এছাড়া দিল্লি পুলিশ রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভে অংশ নিতে পারেন- এমন সন্দেহে ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে।