শিরোনাম

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে ২ পরিবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে ২ পরিবর্তন
মরক্কো ফুটবল দল

বিশ্বকাপ অভিযান শুরুর আগে বড় ধাক্কা মরক্কো দলে। ইনজুরির কারণে এরই মধ্যে বিশ্বকাপ দলে দুটি পরিবর্তন করেছে মরক্কো। উইঙ্গার আবদে এজালজুলি ও ডিফেন্ডার নায়েফ অগার্ড বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন।

রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিরুদ্ধে প্রীতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে মরক্কো দলে ডাক পেয়েছেন আমিনে সাবাই।

অন্যদিকে মার্সেইর সেন্টার-ব্যাক অগার্ড ঊরুর অস্ত্রোপচারের কারণে মার্চের পর থেকে মাঠে নামতে পারেননি। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কো। তাই অগার্ডের পরিবর্তে মারওয়ানে সাদানেকে দলে ডাকা হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে গ্রুপ ‘সি’ এর প্রথম ম্যাচে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো।

/টিই/