ক্যারিয়ার শেষের খুব কাছে চলে এসেছি: রোনালদো

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে এক হাজার গোল থেকে খুব বেশি দূরে নেই। ৪১ বছর বয়সেও আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন সিআরসেভেন। তবে পর্তুগিজ এই আইকন মনে করেন ক্যারিয়ারের শেষের খুব কাছে দাঁড়িয়ে আছেন তিনি।
বুধবার (২৯ এপ্রিল) রাতে আল-আহলির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোলটি করেন রোনালদো। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনায় রোনালদোর অবসরের ইঙ্গিত।
ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি কেবল বর্তমান প্রজন্মের জন্যই খেলি না, বরং আগের এবং সামনের প্রজন্মের জন্যও খেলে যাচ্ছি। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ এবং প্রতিটি বছর উপভোগ করছি। যদিও আমি জানি আমি আমার ক্যারিয়ারের শেষের খুব কাছে চলে এসেছি। আর এটাই বাস্তবতা।’
২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখনো কোনো লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। তবে এবার সেই আক্ষেপ ঘুচতে পারে। বর্তমানে টেবিলের শীর্ষে থাকা আল-নাসর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল-হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে।
রোনালদো বলেন, ‘আমার ক্যারিয়ার দুর্দান্ত ছিল এবং আমি সেটা সেভাবেই রাখতে চাই। আমি এখনো খেলা উপভোগ করছি, গোল করছি... তবে সবকিছুর উপরে জয় পাওয়াটা জরুরি। আমরা সত্যিই এই লিগটি জিততে চাই।’

ছেলের জন্য আল নাসর ছাড়তে পারেন রোনালদো
৫০ বছর পর্যন্ত খেলতে চান রোনালদো