ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের রাস্তায় হলান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই মাঠ মাতিয়েছে নরওয়ে, আর সেই রাজকীয় প্রত্যাবর্তনের মহানায়ক আর্লিং হলান্ড। নিজেদের প্রথম ম্যাচেই ইরাকের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে জোড়া গোল করার মাধ্যমে বিশ্ব ফুটবলে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। তবে মাঠের সেই বিধ্বংসী ‘গোলমেশিন’ এবার মাঠের বাইরে ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন এবং অতি সাধারণ এক রূপে। কোটি ভক্ত যখন এ সুপারস্টারের বন্দনায় ব্যস্ত, তখন তিনি তারকাখ্যাতি একপাশে সরিয়ে রেখে সাধারণ পর্যটকের বেশে ঘুরে বেড়াচ্ছেন নিউ ইয়র্কের রাস্তায়।
মাঠে হলান্ডকে চেনার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তার বিখ্যাত সোনালী লম্বা চুল। কিন্তু নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন এই ফুটবলার দাঁড়ান, তখন তাকে চেনার কোনো উপায় ছিল না। মাথায় হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস পরায় খোদ নিউইয়র্কবাসীও চিনতে পারেননি তাকে। বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা তাদের ঠিক পাশেই ঘুরে বেড়াচ্ছেন এটা তারা বুঝতেই পারেননি। জনাকীর্ণ জায়গায় তার পাশে দাঁড়িয়ে অনেকে ছবি তুললেও কেউ তাকে চিনতে পারেনি। এই মজার অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে হলান্ড লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে নরওয়ের কোচ স্তালে সলবাকেন খেলোয়াড়দের মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন। সেই ছুটির সুযোগেই বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে নিউ ইয়র্কে দারুণ সময় কাটাচ্ছেন হলান্ড। প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে নরওয়ে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে থাকা নিয়ে কোচ সলবাকেন ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তিনি বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থেকে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোটা ছেলেদের জন্য দারুণ কাজে দেবে।’

মেসির পর ডেভিডের হ্যাটট্রিক, ছুঁলেন ৯৬ বছরের রেকর্ড