শিরোনাম

দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে চাপে নরওয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে চাপে নরওয়ে
ফরাসি তারকা উসমান দেম্বেলে

বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেই নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে ফ্রান্স। শক্তিশালী নরওয়ের বিপক্ষে আক্রমণাত্মক কৌশলে খেলে ম্যাচের মাত্র ৭ম মিনিটেই লিড তুলে নিয়েছে ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের নিখুঁত সহায়তায় ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন পিএসজি তারকা ওসমান দেম্বেলে। এরপর ম্যাচের ২০তম ও ৩২তম মিনিটে অবশ্য নিজের ২য় ও ৩য় গোলের দেখা পেয়েছেন দেম্বেলে

ইতোমধ্যেই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ৩২-এ জায়গা পাকা করে ফেলেছে ফ্রান্স এবং নরওয়ে। তাই এই ম্যাচটি মূলত গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। তবে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে নরওয়ে তাদের একাদশে এনেছে বড় চমক। শুরুর একাদশে বিশ্বখ্যাত স্ট্রাইকার এর্লিং হ্যালান্ড এবং নির্ভরযোগ্য মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের বেঞ্চে রাখা হয়েছে। সব মিলিয়ে একাদশে মোট ১০টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দলটি।

অন্যদিকে, গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে কোনো ছাড় দিতে নারাজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তারা কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, দেসিরে ডুয়ে এবং ওসমান ডেম্বেলেদের মতো তারকাদের নিয়ে গড়া পূর্ণ শক্তির আক্রমণভাগ নিয়েই মাঠে নেমেছে। গোল ব্যবধানে সুবিধাজনক অবস্থানে থাকায় আজকের ম্যাচে কেবল ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে পা রাখবে ফরাসিরা। অন্যদিকে, নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে হলে নরওয়ের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই।

হ্যালান্ড ও ওডেগার্ডের মতো তারকাদের বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তটি নরওয়ের আক্রমণভাগের ধার অনেকটাই কমিয়ে দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিপরীতে, নিজেদের সেরা স্কোয়াড নিয়ে আক্রমণ শানানো ফ্রান্স শুরুতেই গোল পেয়ে যাওয়ায় ম্যাচটি আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে। সব মিলিয়ে, নরওয়ের পরিবর্তিত একাদশ এবং ফরাসিদের পূর্ণ শক্তির স্কোয়াডের এই লড়াই এখন দুই দলের এক দারুণ কৌশলগত দ্বৈরথে পরিণত হয়েছে।

/এমএকে/