বিশ্বকাপ ইস্যুতে উয়েফার সঙ্গে একমত এএফসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে ফিফার বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পা বড় ধাক্কা খেয়েছে। ইউরোপের ৫৫ দেশ অর্থাৎ উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এএফসি বিবৃতিতে জানিয়েছে, ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে।
এর আগে উয়েফা ঘোষণা দেয়, প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপসহ সব ফিফা প্রতিযোগিতা বর্জন করবে। কনকাকাফও পরিকল্পাটির বিরোধিতা করেছে। এএফসির অবস্থানের ফলে ফিফার ২১১ সদস্যের মধ্যে ১৪৩ সদস্যদেশ এখন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা পরিকল্পাটি অনুমোদনের পথকে কঠিন করে তুলেছে।
ফিফার পরিকল্পা অনুযায়ী, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করা হবে। সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক থ্রাইভ ইটারনাল-এর নাম সামনে এসেছে।
এএফসি অভিযোগ করেছে, প্রকল্পটি প্রকাশের আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাবটি কার্যকর করতে সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। তবে উয়েফা, কনকাকাফ ও এএফসির সম্মিলিত বিরোধিতার পর পরিকল্পাটি অনুমোদনের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত।

সাফে নেপাল বাংলাদেশের গ্রুপে পড়বে তবে...