সাফে নেপাল বাংলাদেশের গ্রুপে পড়বে তবে...

সিজেডএন স্পোর্টস ডেস্ক

৪-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ড্র আগামীকাল শনিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে। সাফের সদস্য সংখ্যা সাত হলেও ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপালের অংশগ্রহণ অনিশ্চিত। ফিফার নিষেধাজ্ঞা থাকায় নেপাল ড্রতে থাকছে না।
নেপাল ড্রতে আনুষ্ঠানিকভাবে না থাকলেও অংশগ্রহণের সুযোগ থাকছে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘(শনিবার) সকালে সাফের নির্বাহী সভা রয়েছে। সেই সভায় নেপালের জন্য একটা সময়সীমা বেধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে আর না হলে সুযোগ নেই।’
টুর্নামেন্টের ড্রয়ের পাশাপাশি সূচিও জানা যাবে। নেপালের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বিকল্প সূচিও করেছে সাফ। পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘নেপাল ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে খেলবে। স্বাগতিক দেশকে একটি ম্যাচ বেশি খেলানোর জন্য নেপালকে স্বাগতিক গ্রুপে রাখা হবে।’
ছয় দলের টুর্নামেন্ট হলে প্রতি গ্রুপে তিনটি দল থাকবে। প্রতি গ্রুপে তিনটি ম্যাচ হবে। এক গ্রুপে চার দল থাকলে সেই গ্রুপে ম্যাচ সংখ্যা বেড়ে ছয় হলেও নির্ধারিত সূচিতেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব বলছেন পুরুষোত্তম ক্যাটেল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত