শিরোনাম

প্রতিপক্ষ হিসেবে পরের রাউন্ডে কাকে চান আনচেলত্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রতিপক্ষ হিসেবে পরের রাউন্ডে কাকে চান আনচেলত্তি
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। পরের রাউন্ড অর্থাৎ রাউন্ড অব থার্টি টুতে প্রতিপক্ষ হিসেবে ‘এফ’ গ্রুপের রানারআপ দলকে পাবে তারা। যেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকছে নেদারল্যান্ডস, জাপান বা সুইডেন।

‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচের ওপর নির্ভর করছে ব্রাজিলের প্রতিপক্ষ ভাগ্য। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা মুখোমুখি হবে জাপান-সুইডেন এবং তিউনিসিয়া-নেদারল্যান্ডস।

তবে এই তিন দলের মধ্যে কাকে পেতে চান ব্রাজিল কোচ? স্কটল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘সম্ভাব্য তিনটি প্রতিপক্ষই অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলে। যদি নেদারল্যান্ডসের কথা বলি, তবে তাদের অভিজ্ঞতার ঝুলি জাপানের চেয়ে বেশি সমৃদ্ধ। অন্যদিকে জাপান বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শক্তির জানান দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আর সুইডেনের কথা ধরলে, তাদের আক্রমণভাগে দারুণ সম্ভাবনা ও বৈচিত্র্য রয়েছে। তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

/টিই/