সংখ্যায় মেসির রেকর্ডের গল্প

সংখ্যায় মেসির রেকর্ডের গল্প
সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। জোড়া গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন মেসি। এছাড়া আরও বেশ কিছু রেকর্ড হয়েছে এই ম্যাচে।
সংখ্যায় দেখে নেওয়া যাক মেসির রেকর্ডগুলো-
১৮
বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি গোল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে করা জোড়া গোলসহ মেসির গোল এখন ১৮টি। বিশ্বকাপে গোলের হিসেবে দ্বিতীয় স্থানে নেমে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা (১৬)।
১০
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে ১০টি ভিন্ন ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলদাতার কৃতিত্ব দেখালেন মেসি। যে রেকর্ড নেই আর কারও।
৫
মেসির পেনাল্টি মিসের পর বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন আর্জেন্টিনার। টাইব্রেকার বাদে আর্জেন্টিনার খেলোয়াড়রা মোট পাঁচবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এ তালিকায় পরের স্থানে আছে- মেক্সিকো, ব্রাজিল, সুইডেন, পোল্যান্ড, ইতালি ও ঘানা। প্রতিটি দলই পেনাল্টি মিস তিনটি করে।
৫
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোল করা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় এখন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫। বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র চারজন ফুটবলার টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোলের দেখা পেয়েছিলেন।
৫
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্গোর। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার প্রথম পাঁচ গোলের সবগুলো গোল তার।
৬
টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে তিনি। এর আগে এই কীর্তি গড়েছিল ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনহো।
৭
অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন মেসি। টাইব্রেকার বাদে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৭টি পেনাল্টি নেওয়ার কীর্তি এখন তার। এর মধ্যে ৪টিতে গোল করেছেন, আর ৩টি মিস করেছেন। ৬টি পেনাল্টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন।
৩
বিশ্বকাপে এখন পর্যন্ত রেকর্ড ৩টি পেনাল্টি মিস করেছেন মেসি। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে সমান ২টি পেনাল্টি মিস করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিসে অনাকাঙ্খিত রেকর্ডটি মেসির নামের পাশে যোগ হলো।