উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হার বাংলাদেশের

সিজেডএন স্পোর্টস ডেস্ক

একের পর এক গোল হজম করে উত্তর কোরিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। উত্তর কোরিয়ার বিপক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) ১০-০ গোলে হেরে এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের গ্রুপ পর্ব শুরু করেছে লাল-সবুজের দল।
এর আগে দুই দলের সবশেষ দেখায় উইমেনস এশিয়ান কাপে ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে ২০১৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে ৯-০ গোলে হেরেছিল মেয়েরা।
এই ইভেন্টে তিনবার স্বর্ণপদক জয়ী উত্তর কোরিয়া শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে। ওসাকার নাগাই স্টেডিয়ামে পঞ্চম মিনিটে জন রয়োং জংয়ের গোলে উৎসবের শুরু। দশম মিনিটে এই ফরোয়ার্ডই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই আরও পাঁচবার গোল উৎসব করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় উত্তর কোরিয়া।
দ্বিতীয়ার্ধেও গোলক্ষুধা কমেনি উত্তর কোরিয়ার। ৫১তম মিনিটে রাই সং ও ৬০তম মিনিটে জং জুম গোল করেন। তাতে সবচেয়ে বড় ব্যবধানের হার নিশ্চিত হয় বাংলাদেশের।
‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

নারী এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ভারত