নারী এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপের ১০ম আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে শ্রীলঙ্কাকে ৭২ রানে পরিজত করে তারা।
ফাইনালে ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রিত কৌর। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই রীতিমতো তাণ্ডব চালিয়েছে হারমনপ্রিত কৌরের দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে তারা।
জবাব দিতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান তুলে অলআউট হয় শ্রীলঙ্কা। এতে ৭২ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারত।
ম্যাচে ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার শাফালি ভার্মা। তার ৩৯ বলের ইনিংসে ৯টি চার ও দুটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান তোলেন আরেক ওপেনার স্মৃতি মান্দানা। এছাড়া রিচা ঘোষ, গুণালন কমলিনি ও হারমনপ্রিত কৌর ১৭, ১৫ ও ১৪ রান করেন।
আর শ্রীলঙ্কা দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার চামারি আতাপাত্তু। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন নিলাক্সিকা সিলভা। এছাড়া ২০ রান করেন বিশমি গুণারত্মে।
ভারতের শ্রী চারানি নেন সর্বোচ্চ ৪টি উইকেট। ৩টি উইকেট নেন স্পিনার দীপ্তি শর্মা। বল হাতে একটি উইকেট নেন ওপেনার ব্যাটার শাফালি।
জানা গেছে, নারী এশিয়া কাপের এবারের আসরে দুই গ্রুপে ৪টি করে মোট ৮টি দল অংশ নেয়। এ গ্রুপ থেকে পাকিস্তান, হংকং ও থাইল্যান্ডকে টপকে ফাইনালে উঠে যায় ভারত। আর বি গ্রুপ থেকে বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে টপকে ফাইনালে উঠে আসে শ্রীলংকা। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত। আর পাকিস্তানকে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে যায় শ্রীলংকা।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে শুরু হয় নারী এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম ৬ আসরে টানা জয় পায় ভারত। তবে দুইবারের হ্যাটট্রিক জয়ী ভারতকে ২০১৮ সালে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর ২০২২ সালে শ্রীলংকাকে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

ইউএইকে হারিয়ে এশিয়া কাপে খেলার সুযোগ পেলো নেপাল