শিরোনাম

সেনেগালের কোচ হলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেনেগালের কোচ হলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার
প্যাট্রিক ভিয়েরা

সেনেগাল জাতীয় ফুটবল দলের কোচ হলেন প্যাট্রিক ভিয়েরা। ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ডাগআউটের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার আনুষ্ঠানিক উপস্থাপনা এবং নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে...সেনেগালে আপনাকে স্বাগতম।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় সেনেগাল। এরপর কোচ পাপে থিয়াও এবং তার পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছিল সেনেগালের ফুটবল ফেডারেশন।

প্যাট্রিক ভিয়েরা এর আগে প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস, ফরাসি ক্লাব নিস ও স্ত্রাসবুর এবং ইতালির জেনোয়ার মতো ক্লাবে সফলভাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

৫০ বছর বয়সী ভিয়েরা ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরো জয়সহ ফরাসি জাতীয় দলের হয়ে তার বর্ণাঢ্য অর্জনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।

/টিই/