শিরোনাম

সান মেরিনোয় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সান মেরিনোয় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
অনুশীলনে হামজা চৌধুরী।

আগামী ৫ জুন বিশ্বের ক্ষুদ্রতম ছিদ্রায়িত রাষ্ট্র সান মারিনোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ লক্ষ্যে গত সোমবার (১ জুন) দেশটিতে পৌঁছায় জাতীয় দলের খেলোয়াড়রা। সেদিনই জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সঙ্গে অনুশীলন করেন সামিত সোম। সর্বশেষ মঙ্গলবার (২ জুন) রাতে হামজা চৌধুরীও সান মেরিনোতে জামাল ভূঁইয়াদের সঙ্গে যুক্ত হলেন।

গ্রিনিচ সময় অনুযায়ী, সান মারিনো বাংলাদেশের চেয়ে ৪ ঘণ্টা পিছিয়ে। গতকাল দেশটির স্থানীয় সময় বিকাল ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) অনুশীলন শুরু করে জামালের দল। তারা ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় ইতালির মধ্যে অবস্থিত এই দেশটির মুখোমুখি হবে।

বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি বলেন, ‘ঢাকা থেকে ছয় ঘণ্টা ফ্লাইটে আফ্রিকা, এরপর সেখান থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালিতে আসি। আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই। আগামী ৫ জুন দুই দল মুখোমুখি হবে।

তবে সান মারিনোর সঙ্গে ম্যাচ সহজ হবে না বলে মন্তব্য করেছেন কোচ ডুলি। কেননা র‌্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে থাকলেও ইতালি, জার্মানি, স্পেনের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলে। এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।

জাতীয় দলের আরেক খেলোয়াড় ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতির সঙ্গে তিনি পরিচিত। এ প্রসঙ্গে ফাহমিদুল বলেন, ‘সান মেরিনোর পরিবেশ আমার পরিচিত। আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমরা ভালো করতে পারি।

তিনি আরও বলেন, আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য। আমরা জিততে চাই।

/জেএইচ/