জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। দলীয় ৪৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে। তবে এরপর শুরু হয় আসা-যাওয়া। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৭২ রানে। ৯৯ রানের হারে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো বাংলাদেশ দল।
১৭ বলে ৯ রান করে আউট হন সৌম্য সরকার। একবার আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া তানজিদ হাসান ক্যাচ তুলেও জীবন পান। পরের বলেই আবার ক্যাচ তুলে দিয়ে আউট হন তানজিদ। তিনি করেন ৩৮ বলেে ৪৬। তানজিদের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা।
নাজমুল হোসেন শান্তও (৪) দ্রুত আউট হন। দলের রান এক শ পেরোনোর আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক তাওহীদ হৃদয়ও। সিকান্দার রাজার বলে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয়েছেন রাজা। ২১ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি।
বাংলাদেশ ২২তম ওভারে হারায় পঞ্চম উইকেট। ওয়েলিংটন মাসাকাদজার বলে এলবিডব্লু হয়েছেন মোসাদ্দেক হোসেন।
দলের শেষ ভরসা হয়ে ছিলেন সাইফ হাসান। দলীয় ১২৩ রানে সাইফ আউট হন। নুরুল হাসান, রিশাদ হসেনরাও কিছু করতে পারেননি।
একই ওভারে নুরুল আর শরিফুলকে আউট করে জয়ের পথ সহজ করেন জিম্বাবুয়ের ব্রাড ইভান্স।
রিশাদের ২৩ আর তাসকিনের অপরাজিত ১৬ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে।
ব্রাড ইভান্স নেন ৪ উইকেট। সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি করে উইকেট নেন।

ইংল্যান্ড দলের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা