টানা ২০ মৌসুম গোল করলেন জেমি ভার্ডি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টানা ২০ মৌসুম গোল করলেন জেমি ভার্ডি
জেমি ভার্ডি

জেমি ভার্ডি তার নতুন ক্লাব বার্নলিতে পেয়েছেন প্রথম গোলের দেখা। এই নিয়ে টানা ২০ মৌসুমে গোল করলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইংলিশ চ্যাম্পিয়নশিপে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে ভার্ডির গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় বার্নলি।

পরে অবশ্য ম্যাচটি ২-১ জেতে উলভস।

বার্নলির হয়ে পঞ্চম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ভার্ডি। চ্যাম্পিয়নশিপে তার সবশেষ গোল ছিল ২০২৪ সালের এপ্রিলে প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে লেস্টার সিটির জার্সিতে।

সিনিয়র ফুটবলে ভার্ডির ২০ মৌসুমে গোল করার ধারা শুরু হয়েছিল নন-লিগ ক্লাব স্টকসব্রিজ পার্ক স্টিলসের হয়ে। ২০০৬ সালে দলটির হয়ে অভিষেক হয় তার।

২০১২ সালে লেস্টারে যোগ দেন ভার্ডি। সেই সময় তার ট্রান্সফার ফি ছিল ১০ লাখ পাউন্ড, যা ছিল নন-লিগ ফুটবলারের জন্য রেকর্ড।

পরের ১৩ বছরে তিনি লেস্টারের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেন। ২০১৫-১৬ মৌসুমে ক্লাবের রূপকথার মতো শিরোপা জয়ের অভিযানে ভার্ডি ছিলেন কেন্দ্রবিন্দুতে। ওই মৌসুমে তিনি গোল করেন ২৪টি। পরে ২০১৯-২০ মৌসুমেও লেস্টারের জার্সিতে তিনি জিতে নেন ‘গোল্ডেন বুট।’

লেস্টারে গৌরবময় অধ্যায় শেষে গত বছর তিনি পাড়ি জমান ইতালিয়ান ক্লাব ক্রেমোনেজেতে। সেখানে এক বছরের চুক্তি শেষে গত সেপ্টেম্বরে বার্নলিতে নাম লিখিয়ে আবার ফিরে আসেন ইংলিশ ফুটবলে।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ভার্ডি খেলেছেন ২৬ ম্যাচ, সবশেষটি ২০১৮ সালে।

/টিই/