
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক


সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। দলের হয়ে গোল করেছেন শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব।
এই ম্যাচে বলার মতো অনেক গল্প আছে। তবে সব আলো যেনো কেড়ে নিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। ৫৩তম মিনিটে দলের তৃতীয় গোলকটি করেন তিনি।
তিনজনকে কাটিয়ে অসাধারণ গোল করেছেন ফারহান আলী। বাঁ-প্রান্ত দিয়ে বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান। সেখান থেকে নিজেই শট করে বল জালে জড়িয়েছেন। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন।
এর আগে ম্যাচের ৪৩তম মিনিটে হামজা চৌধুরী গোল করেন। ইব্রাহিমের পাসটা বক্সের বাইরে পেয়েছিলেন হামজা। দৌড়ে পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর শট শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়ায়। দেশের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল। সবগুলো গোলই করেছেন পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
অষ্টম মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে যান শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট আটকে যায়। দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়ান।
আর শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাকিব। বক্সের বেশ খানিকটা বাইরে বল পাওয়ার পর তিনি দৌড়ে পেছনে ফেলেন একজনকে। এরপর তাঁর সামনে ছিলেন শুধু গোলকিপার সুজন পেরেরা। চিপ করে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়েছেন রাকিব।
এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ দল। গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভুটান।
আগামী ১৪ নভেম্বর রাতে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিনে দুপুরে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

জাতীয় স্টেডিয়ামে জাদু দেখলো বাংলাদেশের সমর্থকরা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করলেন ফারহান আলী ওয়াহিদ।
তিনজনকে কাটিয়ে অসাধারণ গোল করেছেন ফারহান আলী। বাঁ-প্রান্ত দিয়ে বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান। সেখান থেকে নিজেই শট করে বল জালে জড়িয়েছেন। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন।
দুর্দান্ত গোলের পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।
বাংলাদেশ দল এগিয়ে গেলো ৩-০ তে।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধে বাংলাদেশের দুই মিডফিল্ডার শমিত সোম ও হামজা চৌধুরী গোল করেছেন।
হামজার জাতীয় দলে এটি পঞ্চম গোল। তার পাঁচটি গোলই হয়েছে পল্টনের এই জাতীয় স্টেডিয়ামে।
বাংলাদেশের কাছে আরও গোল হজম করলে বা ব্যবধান এমনই থাকলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে শ্রীলঙ্কা। বাংলাদেশের সঙ্গে ভুটান যাবে সেমিফাইনালে।

ম্যাচের শুরু থেকেই গোলের চেষ্টা করে যাচ্ছিলেন হামজা চৌধুরী। অবশেষে ৪৩ মিনিটে গোল করেন তিনি।
ইব্রাহিমের পাসটা বক্সের বাইরে পেয়েছিলেন হামজা। দৌড়ে পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর শট শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে।
হামজার গোলের একটু পরই প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে বাংলাদেশ। এই অর্ধে মোট ১০টি শট নেয় বাংলাদেশ দল। তিনটি ছিল লক্ষ্যে।
রাকিব হেড করে অনেকটা ফাকায় বল বাড়ান হামজা চৌধুরীর দিকে। দৌড়ে গিয়ে বল ধরেন হামজা। তবে বলটা খুব একটা কন্ট্রোলে ছিল না। শ্রীলঙ্কার গোলকিপার এগিয়ে এলে হামজা ব্যাক হিলে চেষ্টা করেন গোলের। কিন্তু বল বারের ওপর দিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচের ৩০ মিনিট শেষ হয়েছে। বল দখল বা আক্রমণে এগিয়ে বাংলাদেশ দল। অবশ্য শ্রীলঙ্কাও দুটি ভালো আক্রমণ করেছে।
ম্যাচের প্রথম ১৫ মিনিটে দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। ফ্রি-কিক, কর্নার সবই পেয়েছ তারা। অষ্টম মিনিটে শমিত সোম এনে দেন কাঙ্খিত গোল।
১৫তম মিনিটে শমিতের অ্যাসিস্ট থেকে বক্সের একটু বাইরে থেকে শট নিয়েছিলেন অধিনায়ক হামজা চৌধুরী। তবে সেটি পোস্টের বাইরে দিয়ে যায়।

হামজার ক্রস ক্লিয়ার করতে যান শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট আটকে যায়। দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়েছেন। অষ্টম মিনিটে এক গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।
শ্রীলঙ্কার বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছে বাংলাদেশ দল। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ। ফ্রি-কিক নিতে গেছেন হামজা চৌধুরী।
শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ। বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন, শ্রীলঙ্কার সাতটি। এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই গ্রুপসেরা হবে বাংলাদেশ।
বাংলাদেশ দলকে কোচ টমাস ডুলি খেলাচ্ছেন ৪-৩-৩ ফরমেশনে। অন্য দিনের তুলনায় আজ গ্যালারিতে সমর্থক বেশি দেখা যাচ্ছে।

গুঞ্জন ছিল, এবার আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। বাংলাদেশের নতুন অধিনায়ক হামজা চৌধুরী। বাফুফে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘নতুন নেতা, নতুন অধ্যায়।’
ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা চৌধুরী ও ফারহান আলী। দুজনই ফিরেছেন শুরুর একাদশে। একাদশের বাইরে থাকতে হচ্ছে জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদকে।
মোহাম্মদ ইব্রাহিম খেলবেন নম্বর নাইন পজিশনে। চোটের কারণে একাদশে নেই বিশ্বনাথ ঘোষ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের ১৮ দেখায় বাংলাদেশের জয় ১১টি, হার ৫টি, ড্র ২টি। সাফ চ্যাম্পিয়নশিপে ৫বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে চারবার, হেরেছে একটিতে।