মেসির খেলা দেখতে পারাটাও সৌভাগ্যের: রিভালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলতি বিশ্বকাপে নিজের চেনা ছন্দ ধরে রেখে একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ফুটবল জাদুতে যখন গোটা বিশ্ব বুঁদ, তখন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সাবেক তারকারাও নিজেদের মুগ্ধতা চেপে রাখতে পারছেন না। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার এমন অতিমানবীয় পারফরম্যান্সে বিমোহিত হয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদো।
সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে দলকে জেতান মেসি। আর্জেন্টিনার অধিনায়কের এ অনবদ্য পারফরম্যান্স দেখার পর রিভালদো তার পোস্টে লিখেছেন, মেসি মাঠে যে অসাধারণ এক ক্যারিয়ার তৈরি করেছেন, তা খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়াটা বর্তমান প্রজন্মের সবার জন্যই এক বিশেষ সৌভাগ্য।
নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে ব্রাজিলের এ কিংবদন্তি বলেন, ৩৯ বছর বয়সে এসেও একজন খেলোয়াড় যেভাবে নিবেদিতপ্রাণ হয়ে এমন উঁচুমানের ফুটবল খেলে যাচ্ছেন, তাকে সম্মান না জানিয়ে উপায় নেই। রিভালদোর মতে, মেসির অনন্য কীর্তি জাতীয় দলের সমর্থনের সীমাকেও ছাড়িয়ে গেছে। তিনি বলেছেন, একজন ব্রাজিলিয়ান হিসেবে স্বাভাবিকভাবেই তিনি কখনোই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমর্থন করবেন না। কিন্তু যখন মাঠে মেসির মতো একজন মহান খেলোয়াড়কে দেখা যায়, তখন যে কেউ সত্যিকারের ফুটবলপ্রেমী হলে তাকে শ্রদ্ধা করতেই হবে। তিনি যা করে চলেছেন তা সত্যিই অবিশ্বাস্য। চলতি আসরে দুই ম্যাচে পাঁচ গোল করে মেসিই এখন পর্যন্ত আর্জেন্টিনার একমাত্র গোলদাতা, যা দলে তার বিশাল গুরুত্ব ও মানের প্রমাণ দেয়।
বার্তার শেষ অংশে রিভালদো অত্যন্ত শ্রদ্ধা সহকারে লেখেন, মাঠে মেসি যা করেন তা যেন এই পৃথিবীর কোনো সাধারণ মানুষের কাজ নয়। এমন এক ক্যারিয়ারকে ফলো করতে পারা ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল প্রাপ্তি। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও এবারের বিশ্বকাপে মেসির এমন রাজকীয় সূচনা ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। গত ২০২২ বিশ্বকাপে শিরোপা জেতার পথে তিনি সাতটি গোল করেছিলেন। এবার ইতোমধ্যেই তার অর্ধেকেরও বেশি গোল করা হয়ে গেছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগে তার বর্তমান ছন্দ নিয়ে ফুটবল মহলে যে প্রশ্ন বা সংশয় ছিল, তা এখন পুরোপুরি অতীত। এখন বাকি শুধু ফুটবল জাদুকরের হাত ধরে চোখের সামনে নতুন ইতিহাস তৈরি হতে দেখা।

পরিবার থেকে সুখবর পেলেন মেসি
শুভ জন্মদিন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি