পাকিস্তানের হুমকির জবাবে যা বললো ভারত

পাকিস্তানের হুমকির জবাবে যা বললো ভারত
সিজেডএন ডেস্ক

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আবারও চরম উত্তেজনার মুখে পড়েছে। জাতীয় নিরাপত্তা ও পানি প্রাপ্তি হুমকির মুখে পড়লে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার (২২ জুন) তিনি এই মন্তব্য করেন।
এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন পাকিস্তান সরকার তাদের নিজস্ব ব্যর্থতা ঢাকতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে।
জয়সওয়াল বলেন, ‘নিজেদের ব্যর্থতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে নজর সরাতে এসব মন্তব্য পাকিস্তান সরকারের একটি উদগ্রীব প্রচেষ্টা। আমরা এগুলো প্রত্যাখ্যান করছি।’
পাকিস্তানের আজাদ কাশ্মির নিয়ে সম্প্রতি চলা অস্থিরতা নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, সেখানকার মানুষকে সাধারণ অধিকার থেকে পাকিস্তান সরকার বঞ্চিত করছে। যার ফলে এমন অস্থিরতা দেখা যাচ্ছে।
ভারত-শাসিত কাশ্মিরের পহেলগাঁও হামলার জেরে গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। এ চুক্তির আওতায় দুই দেশ সিন্ধুর পানি সমানভাবে পেত। যদিও ভারত পানির প্রবাহ বন্ধ করেনি। তবে তারা এমন চেষ্টা করতে পারে বলে শঙ্কা পাকিস্তানের।
গত বছরই ভারত হুঁশিয়ারি দিয়ে বলেছিল সিন্ধু নদীতে বাঁধ দেবে। এর ফলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির গত বছর হুমকি দিয়েছিলেন, ভারত যদি সিন্ধুর অববাহিকায় কোনো বাঁধ তৈরি করে তাহলে সেখানে মিসাইল ছোড়া হবে।
সূত্র: দ্য স্টেটসম্যাান

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের