বারকোর সঙ্গে কী ঘটেছিল বেলিংহামের

বারকোর সঙ্গে কী ঘটেছিল বেলিংহামের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আটলান্টায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মাঠের এই রোমাঞ্চকর লড়াই ছাপিয়ে শেষ বাঁশি বাজার পর ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। সতীর্থদের সাথে ম্যাচ জয়ের আনন্দ উদযাপনের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার ভালেন্তিন বার্কোর ওপর ইংলিশ তারকা জুড বেলিংহামের চড়াও হওয়ার ঘটনাটি মাঠের বাইরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
ম্যাচ শেষ হওয়ার পর সতীর্থ লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে জড়িয়ে ধরে যখন উদযাপনে মেতেছিলেন বারকো, ঠিক তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বেলিংহাম হঠাৎ করেই বারকোর মাথায় আঘাত করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ হয়ে বারকো সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান এবং এর কারণ জানতে চেয়ে বেলিংহামকে ধাক্কা দেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বেলিংহাম আবারও বারকোর দিকে ধেয়ে আসেন। এই অবস্থায় আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার নিকো পাজ প্রথমে দুজনকে আলাদা করার চেষ্টা করেন।
পরবর্তীতে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি দ্রুত এগিয়ে এসে বেলিংহামকে জোরপূর্বক সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। মুহূর্তের মধ্যেই মাঠের ভেতরে দুই দলের একাধিক খেলোয়াড় জড়ো হয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ম্যাচ চলাকালীন তাদের মধ্যে কোনো বৈরিতা ছিল কি না তা জানা না গেলেও, ধারণা করা হচ্ছে সেমিফাইনাল থেকে বিদায়ের তীব্র হতাশা থেকেই বেলিংহ্যাম এমন আচরণ করেছেন।
এর আগে মূল ম্যাচে অবশ্য দুর্দান্ত শুরু করেছিল ইংল্যান্ডই। অ্যান্থনি গর্ডনের অসাধারণ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেরা ম্যাচের শেষভাগে এসে দুর্দান্ত এক প্রত্যাবর্তন ঘটিয়েছে। প্রথমে এনজো ফার্নান্দেজের একটি চমৎকার দূরপাল্লার শটে সমতায় ফেরে লিওনেল স্কালোনির দল। এরপর ম্যাচের শেষ দিকে অধিনায়ক লিওনেল মেসির ডান প্রান্ত থেকে নেওয়া নিখুঁত এক ক্রসে চোখধাঁধানো হেডে জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।
এ ঐতিহাসিক জয়ে বিশ্বকাপের টানা দ্বিতীয় ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবার (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য মহাকাব্যিক ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।

পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার গোপন ছক!