ভুটানের বিপক্ষে দলে নেই মোরসালিন-মাহি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ভুটানের বিপক্ষে দলে নেই মোরসালিন-মাহি
শেখ মোরসালিন

সাফ টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ হবে ফিফা উইন্ডোর বাইরে। তাই অনেক দলই পূর্ণ শক্তির দল নিয়ে আসতে পারেনি। ফুটবলার নিয়ে দলগুলোর সমস্যা চিন্তা করে এবারের সাফ স্কোয়াড ২৮জনের করার সুযোগ দিয়েছেন আয়োজকরা।

তবে ম্যাচের দিন সকালে দলগুলোকে সে ম্যাচের জন্য ২৩জনকে বাছাই করে দিতে হচ্ছে। বাংলাদেশ কোচ ভুটানের বিপক্ষে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচের জন্য চূড়ান্ত ২৩ জনের দলে রাখেননি অভিজ্ঞ সোহেল রানা, শেখ মোরসালিন ও তরুণ স্ট্রাইকার মাহি খানকে।

প্রবাসী মাহি খান ছিলেন ক্যাম্পের শুরু থেকে। কোচ গোলের সমস্যা কাটাতে মাহিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা জানিয়েছিলেন। অথচ ডুলি ভুটানের বিপক্ষে রাখেননি মাহিকে। সাম্প্রতি গোল পাওয়া শেখ মোরসালিনও আছেন বিশ্রামে।

ভুটানের বিপক্ষে একাদশে হামজা চৌধুরীর শূন্যস্থান পূরণে সেন্টার-ব্যাক তারিক কাজী খেলতে পারেন হোল্ডিং মিডফিল্ড পজিশনে। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দেখা যেতে পারে স্ট্রাইকার রূপে! সাফের জন্য অনুশীলনে বিশ্বনাথকে সামনে এগিয়ে দিয়ে অনুশীলন করান ডুলি।

/টিই/