হাত মেলালেন ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ হলে এখন যে দৃশ্য দেখা যায় না, সেই কাঙ্খিত হাত মেলানো দেখা গেলো সাফ ফুটবলে। এবার সাফ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের হাত মেলান।
সাফ টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়। সেটা অনেক সময় ঘটা করে না হলেও টুর্নামেন্টের আগের দিন অন্তত সংবাদ সম্মেলনে অধিনায়ক-কোচরা ট্রফির সামনে ছবি তোলেন। এবার সেটি হয়নি। সাফ ফুটবল টুর্নামেন্টে আরও অনেক অব্যবস্থাপনা চোখে পড়েছে।
তবে প্রথম ম্যাচের প্রথমার্ধে ঠিকই নিজেদের কাজটা ভালোভাবে করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ভারত ৩ গোল দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে কাশ্মীরে হামলার পর থেকে ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন বন্ধ রয়েছে। এমনকি গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। পুরুষ ক্রিকেটের পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা গেছে একই চিত্র।

আলোকস্বল্পতায় আগেই শেষ হলো সিলেট টেস্টের প্রথম দিন