শিরোনাম

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

০৫: ০৬

কোয়ার্টার ফাইনালে মরক্কোর সামনে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে মরক্কোর সামনে ফ্রান্স
জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়দের উল্লাস

ফিলাডেলফিয়াতে প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের সময় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে উষ্ণ আবহাওয়ায় খেলা ম্যাচগুলোর একটি এটি। এতো গরমে খেলার প্রভাব মাঠেও দেখা। প্রথমার্ধে গোল পেলো না কোনো দল। ৭০ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। শেষ আটে ফ্রান্স খেলবে মরক্কোর বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফরাসিরা।

৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হলে হতাশা লুকাতে পারেননি ফরাসি তারকা। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন। এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।

বিরতির পর ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনলেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামলেন দেজিরে দুয়েকে। মাঠে নেমেই ফ্রান্সকে পেনাল্টি আদায় করে দেন দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে ফাউল করেন প্যারাগুয়ের খেলোয়াড়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের সপ্তম গোল। তাতে লিওনেল মেসি আর এমবাপ্পের গোর সমান হলো। সব মিলিয়ে বিশ্বকাপে এটি এমবাপ্পের ১৯তম গোল। ২০ গোল নিয়ে সবার উপরে আছেন লিওনেল মেসি।

এরপর আরও একটি সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। চেরকির পাস থেকে শট করেন এমবাপ্পে, তাকে গোলবঞ্চিত করেন প্যারাগুয়ের গোলকিপার। ১০ মিনিট যোগ করা সময়ে আরও দুটি দারুণ সুযোগ পান এমবাপ্পে। ডি-বক্সের মুখ থেকে তার জোরাল শট ঝাঁপিয়ে আটকানোর পর, ফিরতি বলে তার দ্বিতীয় প্রচেষ্টাও রুখে দেন প্যারাগুয়ের গোলকিপার হিল।

তিন-চতুর্থাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। প্যারাগুয়ের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল।

০৪: ৩৭

এমবাপ্পের গোল

এমবাপ্পের গোল
চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোলে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনলেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামলেন দেজিরে দুয়েকে। মাঠে নেমেই ফ্রান্সকে পেনাল্টি আদায় করে দেন দুয়ে। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের সপ্তম গোল। তাতে লিওনেল মেসি আর এমবাপ্পের গোর সমান হলো।

সব মিলিয়ে বিশ্বকাপে এটি এমবাপ্পের ১৯তম গোল। ২০ গোল নিয়ে সবার উপরে আছেন লিওনেল মেসি।

ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে ফাউল করেন প্যারাগুয়ের খেলোয়াড়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

০৪: ০৪

ফ্রান্স ০-০ প্যারাগুয়ে (৪৫ মিনিট)

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটা ৩৮ ধাপের। ফ্রান্সের চেয়ে পিছিয়ে থাকা প্যারাগুয়ে ৪৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছে এমবাপ্পে-দেম্বেলেদের। ফ্রান্সই প্রথমার্ধে বেশি আক্রমণ করেছে। সেসব আক্রমণ দারুণভাবে সামলে নিয়েছে দক্ষিণ আমেরিকান দলটি। ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা।

৮০ শতাংশ সময় বল দখলে রাখে ফ্রান্স। কিন্তু সে হিসেবে খুব বেশি সুযোগ তারা তৈরি করতে পারেনি। গোলের জন্য ফ্রান্স শট নিয়েছে ৫টি, এর মধ্যে একটি লক্ষ্যে ছিল। ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের খেলোয়াড়দের পাসের সংখ্যা ৩০০, প্যারাগুয়ের মাত্র ৭৬টি।

০৩: ৫৪

দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি

দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি
উত্তপ্ত পরিস্থিতি

৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হলে হতাশা লুকাতে পারেননি ফরাসি তারকা। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন। এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।

০৩: ৩১

আক্রমণাত্মক খেলছে ফ্রান্স

আক্রমণাত্মক খেলছে ফ্রান্স
ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের মুহূর্ত

শুরু থেকেই প্রতিপক্ষ প্যারাগুয়েকে চেপে ধরেছে ফ্রান্স। তবে ২৩ মিনিট পেরিয়ে গেলেও গোলের দেখা মেলেনি। ২৩ মিনিটে ৮১ শতাংশ সময় বল দখলে রেখেছে দিদিয়ের দেশমের দল। কর্নারও আদায় করে নেয় ফরাসিরা। অবশ্য ফ্রান্স গোলমুখে শট নিয়েছে মাত্র একটি। সেটি ব্লক করেন প্যারাগুয়ের ডিফেন্ডার।

প্যারাগুয়ে খেলছে ৫-৪-১ ফরমেশনে। ফ্রান্স খেলছে ৪-২-৩-১ ফরমেশনে।

০৩: ০৭

ফ্রান্সের একাদশ

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ যেমন- মাইক মাইনিয়ঁ (গোলকিপার), জুলস কুন্দে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস দিনিয়ে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, কিলিয়ান এমবাপ্পে।