কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

১২০ মিনিটে গোল হলো না কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচে। ফলে খেলা গড়ায় টাইব্রকারে। নাটকীয় টাইব্রেকারে সুইজারল্যান্ড ৪-৩ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। এর আগে সুইজারল্যান্ড সবশেষ কোয়ার্টার ফাইনালে খেলেছিল ১৯৫৪ সালে। অর্থাৎ ৭২ বছর পর সুইসরা উঠলো কোয়ার্টার ফাইনালে।
টাইব্রেকারে কলম্বিয়া নেয় প্রথম শট। বল জালে পাঠান কুইনতেরো। সুইজারল্যান্ডের প্রথম শট নেন অভিজ্ঞ জাকা। তার শট কিপারের হাতে লাগলেও ঢোকে জালে। কলম্বিয়া ডিফেন্ডার সানচেজ নেন দ্বিতীয় শট। তার শট লাগে বারে। আমদুনি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে সুইসদের লিড এনে দেন।
কলম্বিয়ার তৃতীয় শটে বল জালে পাঠান কাম্পাজ। সুইজারল্যান্ডের তৃতীয় শট উড়িয়ে মারেন ম্যানুয়েল অ্যাকাঞ্জি। তাতে তিনটি করে শট শেষে ২-২ হয়।
কলম্বিয়ার চতুর্থ শটটি ঠেকিয়ে দেন সুইজারল্যান্ডের গোলকিপার। শটটি নিয়েছিলেন হার্নান্দেজ। এরপর কার্ডিক বল জালে পাঠান। কলম্বিয়ার দিয়াজও সফল হন।
সুইজারল্যান্ডের পঞ্চম শটটি নিতে আসেন ভার্গাস। তিনি বল জালে পাঠিয়ে সুইজারল্যান্ডকে পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে।
এর আগে ম্যাচের ১২০ মিনিটে গোলের জন্য ৭টি শট নেয় সুইজারল্যান্ড, যার ২টি লক্ষ্যে ছিল। কলম্বিয়ার ১৫ শটের ৩টি ছিল লক্ষ্যে। অবশ্য বল দখলে এগিয়ে ছিল সুইসরা।
সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

১৩ মিনিট ১৫ সেকেন্ডে ইতিহাস বদলে দিলেন মেসিরা