১৩ মিনিট ১৫ সেকেন্ডে ইতিহাস বদলে দিলেন মেসিরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ঘড়িতে তখন ম্যাচের সময় ৭৯ মিনিট, স্কোরবোর্ডে মিসর ২, আর্জেন্টিনা ০। এরপর ১৩ মিনিট ১৫ সেকেন্ডে ভোজবাজির মতো বদলে গেল সবকিছু। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন আর্জেন্টিনা ৩-২ মিসর।
অথচ আটলান্টা স্টেডিয়ামে শুরুটা ইঙ্গিত দিয়েছিল ভিন্ন কিছুর। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে গেল মিসর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হারের পর এই প্রথম প্রথমার্ধে গোল হজম করলো আর্জেন্টিনা।
চার মিনিট পর বক্সে তালিয়াফিকো ফাউলের শিকার হলে আর্জেন্টিনা পায় পেনাল্টি। স্পটকিকে মেসি শট মারলেন গোলকিপারের বাঁ দিকে, আর মোস্তফা শোবের ঠিক সেদিকেই ঝাঁপালেন। বিশ্বকাপে আটটির মধ্যে চারটি পেনাল্টি মিস, এক আসরে দুটো মিস করা প্রথম ফুটবলার বনে গেলেন মেসি।
৫৮ মিনিটে জিকোর গোল হয়েও বাতিল হলো ভিএআরে, লিসান্দ্রো মার্তিনেজের ওপর ফাউলের কারণে। ৬৭ মিনিটে সেই জিকোর গোল। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে ছয় গজ দূর থেকে হেডে ব্যবধান কমালেন রোমেরো। এর ৪ মিনিট ১৮ সেকেন্ড পর মেসির গোলে সমতা। চলতি বিশ্বকাপে অষ্টম আর সব মিলিয়ে টুর্নামেন্টে ২১ নম্বর গোল।
চলছে যোগ করা সময়। দ্বিতীয় মিনিটেই লাউতারো মার্তিনেজের ক্রস থেকে হেডে বল জালে পাঠালেন এনজো ফার্নান্দেজ। ম্যাচে আর্জেন্টিনার প্রথম থেকে তৃতীয় গোলটা হওয়ার মাঝে সময় গেলো ১৩ মিনিট ১৫ সেকেন্ড।
ম্যাচ শেষের বাঁশি বাজতেই মেসির চোখে সুখের জল। বিশ্বকাপে আগে ২ গোল হজম করে জেতেনি আর্জেন্টিনা, সেই ইতিহাস বদলাতে সময় লাগলো ১৩ মিনিট ১৫ সেকেন্ড।

আর্জেন্টিনার জয়ে মেসি ভক্তদের বাঁধ ভাঙা উল্লাস