শিরোনাম

সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব
মোহামেদ সালাহ

মিসরের তারকা ফুটবলার মোহামেদ সালাহকে পাওয়ার জন্য অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পোর। মিসরীয় ফরোয়ার্ডের জন্য দুই বছরে ১ কোটি ৭০ লাখ ইউরোর প্রস্তাব রাখা হয়েছে।

সালাহকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না ট্রাবজোনস্পোরকে। প্রায় এক বছরের মতো চুক্তির মেয়াদ থাকলেও লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। গত ১ জুলাই থেকে ক্লাববিহীন সালাহ।

এর আগে বেসিকতাস জানিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের জন্য ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল তারা। কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল এবং আরও ৭০ লাখ ইউরো বেশি দিতে প্রস্তুত।

লিভারপুলে ৯ বছর কাটিয়ে ইউরোপেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সালাহ।

/টিই/