লিগে সুযোগ পাচ্ছে ‘অবনমিত’ আরামবাগ ও ফকিরেরপুল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গত মৌসুমে বিবর্ণ পারফরম্যান্সে পরের ধাপে নেমে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবনমিত এই দুই দলকে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিএসএল) থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দলের শীর্ষ লিগে উঠে আসে। সে হিসাবে চট্টগ্রাম সিটি ও সিটি ক্লাবের খেলার কথা ২০২৬-২৭ মৌসুমের লিগে। তবে, তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্সও আবেদন করেছিল, তাদের আবেদনও গৃহীত হয়েছে বাফুফের রবিবারের (২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির জরুরি সভায়।
গত মৌসুমে লিগে ১৮ ম্যাচে তিন জয় ও পাঁচ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে অষ্টম হয় আরামবাগ। দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স।
লিগের শীর্ষ দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস এ মুহূর্তে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। লিগে ১০ দলের ‘কোটা’ পূরণ করতে জরুরি সভায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আরামবাগ ও ফকিরেরপুলের জন্য দুয়ার উন্মুক্ত করে দিয়েছে বাফুফে।
আসছে লিগে খেলার জন্য দলগুলোকে ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত শর্তগুলো পুরণের তাগিদও দিয়েছে বাফুফে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান দলবদলের সময়সীমা। তবে বাফুফের ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া ৪ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে ক্লাবগুলোকে।

রোনালদো-জর্জিনার বিয়ে কবে, কোথায়