ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে কেইনের জোড়া গোল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল ইংল্যান্ড। এরপর হওয়া তিন ম্যাচের দুটিতে জিতেছিল ইংলিশরা, আরেকটি ড্র। তবু যেনো বিশ্বকাপের মঞ্চে হারের প্রতিশোধটা নেওয়া বাকি ছিল হ্যারি কেইনদের। এবার সেই চক্রও পূর্ণ করলো ইংল্যান্ড।
‘এল’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়াটদের। হ্যারি কেইন করেছেন জোড়া গোল।
টমাস টুখেলের ইংল্যান্ড দলকে খেলিয়েছেন ৪-২-৩-১ ফরমেশনে। ক্রোয়েশিয়া দল খেলেছে ৩-৪-২-১ ফরমেশনে। প্রতিপক্ষের ডিফেন্সে তিনজন থাকার সুযোগটা ভালোভাবেই নিয়েছে ইংলিশরা। পুরো ম্যাচে গোলে শট নেওয়ায় এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় টমাস টুখেলের ইংল্যান্ড। যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। ৫২ শতাংশ সময় ইংলিশদের দখলে ছিল বল।
ডালাসে ম্যাচের ১১ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার আর ভুল করেননি কেইন। ১২ মিনিটে তার পেনাল্টি গোলে এগিয় যায় ইংল্যান্ড। তাতে বিশ্বকাপের ইতিহাসে (টাইব্রেকার বাদে) সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক এখন কেইন। ইংল্যান্ডের অধিনায়ক বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করেছেন ৫টি।
এগিয়ে যাওয়ার পরও দ্বিতীয় গোলের খোঁজে ছিল ইংলিশরা। তবে ৩৬ মিনিটে মার্তিন বাতুরিনার বক্সের বাইরে থেকে নেওয়া শট জালে জড়ালে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ছয় মিনিট পরই আবার ব্যবধান বাড়ান কেইন। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান তিনি।
প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবার সমতায় ফেরে ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতাসূচক গোলটি করেন পেতার মুসা। ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ড আবারও এগিয়ে যায়। ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে বক্সে ঢুকে গোলে দলকে লিড এনে দেন জুড বেলিংহাম।
শেষ দিকে আবার ব্যবধান বাড়ায় ইংল্যান্ড। বদিল হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করলেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তিনি। তার আগে ৭৭ মিনিটে অ্যান্থনি গর্ডনের বদলে মাঠে নামেন রাশফোর্ড।

মেসিই ‘সর্বকালের সেরা’ বিশ্বকে মেনে নিতে বললেন রোনালদো
পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক