মেসিই ‘সর্বকালের সেরা’ বিশ্বকে মেনে নিতে বললেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিই সর্বকালের সেরা! এবার কথাটি বলেছেন, ‘দ্য ফেনোমেনন’ রোনালদো নাজারিও। এই ব্রাজিলিয়ান কিংবদন্তি মেনে নিয়েছেন মেসির শ্রেষ্ঠত্ব, বিশ্বকেও বললেন মেনে নিতে।
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনা ৩-০ গোলে জিতেছে।
বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিকের সঙ্গে তিন গোলের ঘাটতি পুষিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান মেসি।
৩৯ ছুঁইছুঁই মেসির আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচে গোল ১২০টি। বয়সকে শুধুই সংখ্যা বানিয়ে অদম্য ছুটে চলা এই মেসিকে দেখে রোনালদোর মুগ্ধ। ২০০২ বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে মানুষ এটি ভাঙলো, তা বিশ্বের কোনো ফুটবল সমর্থককেই বিস্মিত করেনি। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, (এবারের আসরেও ফেভারিট)। যখনই মেসি মাঠে নামে, সবকিছু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন সব লুকোছাপা বন্ধ করে মেনে নেওয়া উচিত, সেই সর্বকালের সেরা।’
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার চূড়ায় ওঠার আগে দ্বিতীয় গোলটি করে মেসি পেছনে ফেলেন রোনালদো নাজারিওকে (১৫টি)। ম্যাচ শেষে এ নিয়ে মেসিকেও প্রশ্ন করা হয়। মেসি বলেন, ‘রোনালদো, আমি যাদের খেলা দেখেছি, সেই গ্রেটদের মধ্যে তিনি একজন। (সর্বোচ্চ গোলদাতার তালিকায়) তিনি শীর্ষে নন, তাই এটা স্রেফ পরিসংখ্যানই।’

পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর চমক