বাংলাদেশের একাদশে তিন পরিবর্তনের আভাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের একাদশে তিন পরিবর্তনের আভাস
শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না জামাল ভূঁইয়া

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচটি হয় ফিফা উইন্ডোর বাইরে। তাই ভুটান ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ ছিলেন না। আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হামজা ও ফারহান দুজনই একাদশে আছেন।

ভুটান ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান বিশ্বনাথ। আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পাচ্ছেন ইব্রাহিম। তার গোলেই ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ।

টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে এসেছিলেন তপু বর্মণ। ম্যাচের দিন ওয়ার্ম-আপে ব্যথা পেয়ে তিনি ছিটকে যান। জামাল ভূঁইয়া অধিনায়ক হিসেবে নামেন।

তবে আজ জামাল ভূঁইয়া শুরুর একাদশের বাইরে থাকবেন এমনই আভাস পাওয়া গেছে। এমনটি হলে আজ আবারও বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তন হবে।

এর আগে মাঠে নামার কিছুক্ষণ আগে বদল হয়েছিল একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

/টিই/