ক্যাবিনেটে জায়গা বেশি নেওয়ায় বিশ্বকাপ ট্রফি বিক্রি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফুটবলারের স্বপ্ন থাকে বিশ্বকাপ জেতা। ফ্রান্সের জার্সিতে ২০১৮ সালে সেই স্বপ্ন পূরণ করেন বেঞ্জামিন মেন্দি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তিনি বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা পেয়েছিলেন। কিন্তু সেই ট্রফি মেন্দি বিক্রি করে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন।
আমেরিকান নিলাম কোম্পানি গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশান পার্ট ২’ এর মাধ্যমে ৬২ হাজার ৪০০ ডলারে নিজের বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করেছেন মেন্দি। শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে মেন্দি এক পোস্টে ট্রফি বিক্রির খবর নিশ্চিত করেন।
শুধু তাই নয়, ফাইনাল জয়ের পর সতীর্থ পল পগবার কাছ থেকে পাওয়া দামী একটি আংটিও বিক্রি করেছেন তিনি।
মেন্দি তার পোস্টে ব্যঙ্গ করে বলেন, ‘এটা কি আমার ট্রফি নাকি আপনাদের ট্রফি? যাই হোক, এটা আমার জিনিস। এটা আমার ট্রফি, আমি যা ইচ্ছে তাই করতে পারি। তাছাড়া এটা ক্যাবিনেটে অনেক জায়গা নিচ্ছিলো।’
নিলামে ট্রফি বিক্রির সনদপত্রও দেখিয়েছেন মেন্দি। রেপ্লিকার নিচের দিকে একটু ক্ষয় হয়ে গিয়েছিল। এই ফরাসি ডিফেন্ডার জানান, তার কাছে বিক্রির জন্য আরও ট্রফি আছে এবং তার ক্যারিয়ারে জেতা কিছু সম্মানজনক ট্রফিও দেখান।
৩২ বছর বয়সী মেন্দি বর্তমানে পোলিশ দল পোগোন শেজেসিনে খেলেন। ২০২১ সালে ম্যানসিটিতে খেলার সময় তার বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছিল। কারাগারে আটক থাকার পর দুই বছর পর মুক্তি পান তিনি। তারপর থেকে তার পেশাদার ক্যারিয়ার ছন্দে ফেরেনি।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিল ফিফার