শিরোনাম

বেলজিয়ামের সঙ্গে ড্র সালাহর মিসরের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বেলজিয়ামের সঙ্গে ড্র সালাহর মিসরের
সালাহ (ডানে) মাঠে ছিলেন ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত

এবার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ফেভারিট বেলজিয়াম। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল মোহামেদ সালাহর দল মিসরের। প্রথমে গোল করে জয়ের সম্ভাবনা জাগায় মিসর। তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে সেই সুযোগ হাতছাড়া হয়। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মিসরকে। মোহাম্মদ সালাহকে সামনে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। অন্যদিকে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামে বেলজিয়াম। ১৯ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দৌড়ে উঠে বল নিয়ন্ত্রণে নেন ইমাম আশুর। সামনে থাকা বেলজিয়ামের ডিফেন্ডাররা কিছুটা পিছিয়ে গেলে এক টাচ নিয়ে দুর্দান্ত শট নেন। গোলপোস্টের মাঝামাঝি অবস্থানে থেকেও কোর্তোয়া বল ঠেকাতে পারেননি। আন্তর্জাতিক ফুটবলে এটি আশুরের প্রথম গোল। গোল শোধে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। তবে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় আফ্রিকার দলটি।

৫৩ মিনিটে বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার শট পোস্টে লাগে। ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু। মাঠে নেমেই সমতাসূচক গোলের উপলক্ষ হন রোমেলু লুকাকু। ম্যাচের ৬৬ মিনিটে লুকাকুকে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিসরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। এটি চলতি বিশ্বকাপের তৃতীয় আত্মঘাতী গোল।

বাছাইপর্বে মিসরের হয়ে সর্বোচ্চ ৯টি গোল করেছেন সালাহ। তবে বিশ্বকাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭৬ মিনিট মাঠে থাকলেও গোল পাননি।

/টিই/