সালাহর জন্মদিনে কি বিশ্বকাপে প্রথম জয় পাবে মিসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক

১৫ জুন, আজ মিসরীয় তারকা মোহাম্মদ সালাহর জন্মদিন। এবারের জন্মদিনটা কি একটা ভিন্ন আবেশ নিয়ে উদ্যাপন করতে পারবেন সালাহ?
৩৩ বছর পেরিয়ে আজ ৩৪-এ পা রেখেছেন সালাহ। এবারের বিশ্বকাপে আজই নিজেদের প্রথম ম্যাচটি খেলবে তার দল মিসর। নিজের ৩৪তম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটিতে জয়ই চাইবেন সালাহ।
যদি সালাহ সেটা পেয়েই যান, মিসরের জন্যই লেখা হবে নতুন ইতিহাস। এর আগে তিনবার বিশ্বকাপ খেলেও এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি মিসর। বিশ্বকাপে কাঙ্ক্ষিত সেই জয়টা কি আজই আসবে?বয়স হয়ে গেছে ৩৪ বছর, পরের বিশ্বকাপটা খেলতে পারবেন কিনা কে জানে! তাই সালাহর জন্য হয়তো বিশ্বকাপে এটাই বড় কিছু করার শেষ সুযোগ। এমনিতেই ক্লাব ক্যারিয়ারে একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছেন। লিভারপুলের হয়ে সবকিছু জেতার পর এই মৌসুমেই বিদায় বলেছেন অ্যানফিল্ডকে। এক অর্থে বেলজিয়ামের ম্যাচটা সালাহর জন্য নতুন একটা শুরুও।
পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে আজ মিসরের প্রতিপক্ষ বেলজিয়ামও। এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুদের সোনালি প্রজন্ম অনেক আশা জাগিয়েও জিততে পারেনি কিছু। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য বলতে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া। ২০২২ বিশ্বকাপে আলোচনায় থাকলেও সেবার বেলজিয়াম গ্রুপ পর্ব পেরোতেই পারেনি।
ডি ব্রুইন সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন আগেই, চোটের সংগ্রাম করতে থাকা লুকাকু এই মৌসুমে মাঠেই নেমেছেন মাত্র সাত ম্যাচে। থিবো কোর্তোয়া ক্লাব রিয়াল মাদ্রিদে এখনো দাপটে খেলছেন, তবে এই আসরের পর বেলজিয়ামের হয়ে বড় কিছুর সুযোগ পাবেন কি না, বলা কঠিন।
এক অর্থে বেলজিয়ামের ওপর কোনো চাপও নেই এবার। ফেবারিটদের তালিকায় কেউ তাদের ধরছে না, এই বিশ্বকাপে এক অর্থে নতুন একটা শুরু হচ্ছে তাদের।

যে কারণে মিসরকে জার্সি বদলাতে বললো ফিফা