ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ ধাম থেকে জোশীমঠ ফেরার পথে পাইলটসহ ছয়জনকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) প্রতিকূল আবহাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার চামোলির জন্য কমলা সতর্কতা জারি করেছিল। যেখানে বিচ্ছিন্ন এলাকায় বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়। এছাড়া জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বদ্রীনাথ-জোশীমঠ অঞ্চলে হালকা বৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা ছিল। খারাপ আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা প্রশাসন জানিয়েছে, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ কাটা পড়ার খবর নিশ্চিত হলেও এটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে নাকি জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছে তারা।
দুর্ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে জোশীমঠ থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মনোহর কানিয়াল বলেন, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে জোশীমঠের এসডিএমের থেকে খবর পাওয়া যায় জোশীমঠ এলাকার চাই গ্রামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে উত্তরাখণ্ড বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের (ইউকাডা) প্রতিনিধিরা জানান, চাই গ্রামের উপরের সেনা শিবিরের কাছে ট্রান্স ভারত-এর একটি হেলিকপ্টারের শেষ অবস্থান দেখা যাচ্ছিল। হেলিকপ্টারটি মূলত বদ্রীনাথ থেকে সহস্রধারার দিকে যাচ্ছিল এবং সেটিতে পাঁচজন যাত্রী ও একজন পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। তবে এটি বিধ্বস্ত হয়েছে নাকি কোনোভাবে জরুরি অবতরণ করানো হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জন নিহত